Jisshu Sengupta Biography: A Journey through Film and Television
◾ বাংলা চলচ্চিত্র জগতে অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রিতে প্রকৃত জহুরীর কমতি থাকায় মূল্যবান রত্ন তথা দক্ষ অভিনেতারা বারবার অবজ্ঞার পাত্র হয়েছেন। এমনই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বর্তমান সময়ের একজন সফল তেলেগু অভিনেতা। উনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় যীশু সেনগুপ্ত।
◾ ওনাকে আমরা যীশু সেনগুপ্ত নামে চিনলেও ওনার আসল নাম হল বিশ্বরূপ সেনগুপ্ত। উনি ১৯৭৭ সালের ১৫ ই মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। উনি বাংলা চলচ্চিত্রের অভিনেতা উজ্জ্বল সেনগুপ্ত এবং মুক্তা সেনগুপ্তের সন্তান। উনি ২০০৪ সালে নীলাঞ্জনা সেনগুপ্তকে বিয়ে করেন। এবং ওনার দুটি কন্যা সন্তান আছে। যাদের নাম সারা সেনগুপ্ত ও জারা সেনগুপ্ত। উনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক।
◾ যীশু ছোটবেলা থেকেই খুব ভালো ক্রিকেট খেলতেন। উনি ‘Under 16‘ ক্রিকেট খেলায় চান্স না পেলেও ‘Under 19’ -এ চান্স পেয়েছিলেন।
◾ আমরা সকলেই জানি উনি ১৯৯৮ সালে ‘মহাপ্রভু’ নামক একটি মেগা সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু উনি একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে, এর আগেও উনি ‘নিষ্কৃতি’ নামক একটি সিরিয়ালে কাজ করেছিলেন।
◾উনি ‘কুরুক্ষেত্র’, ‘সংগ্রাম’, ‘অভিমন্যু’, ‘মহাগুরু’, ‘সজনী’, এই ছবিগুলিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। উনি অনেকগুলি কমেডি ছবিও আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা অনেক সফল অভিনেতাদের জানি যারা কিছু বিশেষ ধরনের চরিত্রের জন্য সফল। যেমন- কেউ হিরো, কেউ ভিলেন, কেউ কমেডিয়ান, ইত্যাদি। আমরা ওনাকে কখনো নায়ক, কখনো পার্শ্বচরিত্রে, কখনো কমেডিয়ান হিসেবে সিনেমাতে দেখেছি। বাংলা ইন্ডাস্ট্রি তাঁর প্রতিভাকে নির্দিষ্টভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে পারেনি।
◾ কথায় বলে- “প্রতিভা যার আছে, তাকে কেউ আটকে রাখতে পারে না”। তিনি বারবার অবহেলিত হতে হতে
নিজেকে ভেঙ্গে নতুন ভাবে তৈরি করেছেন, মজবুত করেছেন। পরবর্তীকালে ২০০৪ সালে ‘নেতাজী সুভাষচন্দ্র বসু : দ্য ফরগটেন হিরো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে উনি বলিউডে আত্মপ্রকাশ করেন। যীশু বলিউডে অনেক কাজ করেছেন। এছাড়াও উনি ২০০৯ সালে বাংলায় সেরা ফিচার ফিল্মের জন্য “জাতীয় চলচ্চিত্র পুরস্কার” অর্জন করেছিলেন। বর্তমানে উনি তেলেগু ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ করে চলেছেন।
◾ একটি সুন্দর সিনেমা প্রদর্শনের জন্য যেমন একজন দক্ষ হিরোর প্রয়োজন হয়, তেমনই একজন প্রতিভাবান ভিলেনের গুরুত্বও অপরিসীম। উনি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘Tiger Nageswara Rao’ সিনেমায়, সফল হিরো ‘Ravi Teja’ -এর বিপরীতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় ওনার চরিত্রটি ছিল সত্যিই অসাধারণ। এছাড়াও উনি ‘Ashwathama psycho’, ‘Bad Man’, ‘Maestro’, ‘Bheeshma’ ইত্যাদি অনেক তেলেগু ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।
◾ সত্যিই স্যার আপনি আপনার বিনোদন শক্তির মাধ্যমে আমাদের তথা সমগ্র ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছেন। এভাবেই আপনি আপনার সুন্দর অভিনয়ের মাধ্যমে আপনার ভবিষ্যতে এগিয়ে চলুন এই কামনা করি।
