মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় খবর! চলতি মাসের শুরুতে ট্রায়াম্ফ (ব্রিটিশ প্রিমিয়াম মোটরবাইক মেকিং কোম্পানি) তাদের কম সিসির ৪০০ রেঞ্জ বাজারে আনার পর, এবার পালটা চাল দিল KTM ইন্ডিয়া। কোম্পানি তাদের জনপ্রিয় ৩৫০ সিসি রেঞ্জের ৩৯০ ডিউক এবং ৩৯০ এডভেঞ্চার এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো বাইক দুটির দাম কমিয়ে সাধারণ ক্রেতাদের হাতের নাগালে নিয়ে আসা।
দাম ও মডেলের নাম
নতুন এই ৩৫০ সিসি ভেরিয়েন্টগুলো বিদ্যমান ৩৯৯ সিসি মডেলের পাশাপাশি বিক্রি করা হবে। তবে ক্রেতাদের বোঝার সুবিধার্থে পুরনো ৩৯৯ সিসি মডেলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।
-
নতুন KTM ৩৯০ ডিউক (৩৫০ সিসি): ২.৭৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
-
নতুন KTM ৩৯০ এডভেঞ্চার (৩৫০ সিসি): ২.৮১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
অন্যদিকে, পুরনো ৩৯৯ সিসি মডেলগুলোর নাম বদলে রাখা হয়েছে কেটিএম ৩৯০ ডিউক আর এবং কেটিএম ৩৯০ এডভেঞ্চার এস। ৩৫০ সিসি ভেরিয়েন্টটি কেনার ফলে ক্রেতারা সরাসরি ৬২,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
ইঞ্জিন ও পারফরম্যান্স
ইঞ্জিনের ক্ষমতা কমানোর ফলে পারফরম্যান্সে সামান্য পরিবর্তন এসেছে। নতুন এই ৩৫০ সিসি ইঞ্জিনের স্পেসিফিকেশন নিচে দেওয়া হলো:
-
ইঞ্জিন ক্ষমতা: ৩৪৯.৩২ সিসি।
-
পাওয়ার: ৪১.৫ হর্সপাওয়ার এবং ৮,৬০০ আর পি এম।
-
টর্ক: ৩৩.৫ এন এম@ ৭,০০০ আর পি এম।
৩৯৯ সিসি ইঞ্জিনের তুলনায় এখানে ৪.৫ হর্স পাওয়ার এবং ৫.৫ এনএম টর্ক কম পাওয়া যাবে। তবে কেটিএম জানিয়েছে, ইঞ্জিনের ক্ষমতা কমলেও বাইকের হুইলবেস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, টিএফটি কনসোল এবং রাইডিং পজিশনে কোনো পরিবর্তন করা হয়নি।
Also Read: India EV Market King কে?
কেন এই পরিবর্তন?
বিশেষজ্ঞদের মতে, এই দাম কমানোর পেছনে বড় কারণ হলো জি.এস.টি. সুবিধা। ৩৫০ সিসির নিচের বাইকগুলো ১৮% জিএসটি স্ল্যাবে পড়ে, যেখানে ৩৫০ সিসির উপরের বাইকে ট্যাক্স অনেক বেশি। এই কর সাশ্রয়ের সুবিধাই সরাসরি ক্রেতাদের দিচ্ছে এইরকম প্রিমিয়াম কোয়ালিটির বাইক।
বাজার বিশ্লেষকদের ভাবনা
নতুন এই ৩৫০ সিসি ভেরিয়েন্টগুলো আসার ফলে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে—সামান্য ৪-৫ হর্সপাওয়ারের জন্য ক্রেতারা কি অতিরিক্ত ৬২,০০০ টাকা খরচ করে ৩৯৯ সিসি মডেলটি কিনবেন?
তাছাড়া, এই নতুন দামের কারণে KTM-এর নিজস্ব ২৫০ ডিউক (২.১৭ লক্ষ টাকা) এবং ২৫০ এডভেঞ্চার (২.৪৬ লক্ষ টাকা) মডেল দুটির বিক্রিতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ২৫০ সিসি এবং নতুন ৩৫০ সিসি মডেলের মধ্যে দামের পার্থক্য এখন অনেকটাই কমে এসেছে।

