Hero Splendor Plus Vs Honda SP 125 Comparison 2026: মধ্যবিত্তের জন্য কোন বাইক সেরা?

1
Hero Splendor Plus Vs Honda SP 125

Hero Splendor Plus Vs Honda SP 125 comparison (AI image)

টু হুইলার বাইক সেগমেন্টে Hero Splendor Plus Vs Honda SP 125 এই দুটি বাইক এখন চর্চিত  নাম। কোন বাইকটি হবে মধ্যবিত্ত রাইডারদের বুদ্ধিমান চয়েস ? প্রায় সব ক্রেতাদের কাছে এটি গুরুত্বপূর্ণ এবং আগ্রহী বিষয়। মাইলেজ, জ্বালানি সাশ্রয় , পকেট-বান্ধব এবং পারফরম্যান্স?  নাকি আধুনিক ফিচার, স্টাইলিশ লুক, একটু বেশী আরামদায়ক কিসের ভিত্তিতে কিনবেন ? দৈনন্দিন কত দুর যাতায়াত করেন, চলাচলের রাস্তা কেমন এবং জ্বালানি খরচ এই প্রশ্ন তিনটিই আপনার সেরা পছন্দ ঠিক করে দেবে ।

Hero Splendor Plus এবং Honda SP 125 এই দুটি বাইক পরীক্ষিত, এবং ভরসাবান মডেল। স্কুল কলেজ, ছাত্রছাত্রী, অফিস কিংবা প্রাত্যহিক জীবনের লম্বা রাস্তায় চলাচলের ক্ষেত্রে প্রত্যেকের কাছে একটিই প্রশ্ন – মাইলেজ কত ? এই প্রশ্নের উত্তর ই ঠিক করে দেবে মধ্যবিত্তদের কিং কে? যারা জানে তারা কেনে। হয়তো একটু পড়ে নিয়ে জেনে বুঝে কিনলে ভবিষ্যতে আর আপনাকে আফসোস করতে হবে না।

Hero Splendor Plus Vs Honda SP 125

ইঞ্জিন এবং পারফরম্যান্স

Hero Splendor Plus 97.2cc ইঞ্জিন থেকে উৎপন্ন করে 8.02 PS পাওয়ার এবং 8.05 Nm টর্ক। Honda SP 123.94cc ইঞ্জিন থেকে উৎপন্ন করে 10.87 PS পাওয়ার এবং 10.9 Nm টর্ক। এটা স্পষ্ট যে Honda SP পারফরম্যান্স এ এগিয়ে। এর ফলে Honda তে টান কিছুটা বেশি অনুভব হয় বিশেষ করে ওভারটেক বা হাইওয়ে রাইডে। তবে বেশি ক্ষমতার ইঞ্জিন মানেই জ্বালানি খরচ ও একটু বেশী।

Hero Splendor Plus Vs Honda SP 125
Hero Splendor Plus (heromotocorp)

মাইলেজ, দাম ও ভ্যালু

বাইক কেনার সময় দাম ও মাইলেজ সকলেই বিবেচনা করেন। যদি একমাত্র অগ্রাধিকার হয় জ্বালানী সাশ্রয় হয় , তবে Splendor Plus পরিষ্কারভাবে এগিয়ে। বাস্তবে এটি গড়ে প্রায় 70 কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। অন্যদিকে Honda SP সাধারণত 63 কিমি প্রতি লিটার। 125cc ইঞ্জিন হিসেবে এটি খারাপ নয়, তবে 100cc সেগমেন্টের সঙ্গে তুলনায় কিছুটা কম। দৈনন্দিন জীবনে বেশি যাতায়াতের ক্ষেত্রে বছরে জ্বালানি খরচে পার্থক্য হবেই —এই জায়গাতেই বাজেট সচেতন ক্রেতাদের কাছে Splendor-এর শক্ত অবস্থান এবং আকর্ষণ বেশি ।

Hero Splendor Plus এর এক্স -শোরুম দাম শুরু প্রায়  ₹77,777 যা Honda SP125-এর এক্স-শোরুম দাম ₹89279 মূল্যের তুলনায় সাশ্রয়ী। যারা কম দামে ভালো পারফরম্যান্স চান, তাদের জন্য Hero Splendor ভালো অপশন হতে পারে, আর যারা কিছুটা বেশি দাম দিয়ে বেশি  ফিচার চান, তাদের জন্য SP125 ভালো পছন্দ।

কমফোর্ট ও ব্যবহার

Honda SP-এ বড় ইঞ্জিনের কারণে ভাইব্রেশন একটু কম এবং রাইডিং তুলনামূলক তৃপ্তিকর। সিটও কিছুটা চওড়া, ফলে দীর্ঘ সময় চালাতে আরামদায়ক। Splendor Plus হালকা ও সহজ নিয়ন্ত্রণযোগ্য। শহরের ঘন ট্রাফিকে চালানোর ক্ষেত্রে সুবিধা বেশি। কম ওজনের কারণে নতুন রাইডারদের জন্যও এটি সহজ।

Hero Splendor Plus
Image Source: heromotocorp

Hero Splendor এর সাধারণ ও নির্ভরযোগ্য ডিজাইন রয়েছে , যা শহর ও গ্রাম উভয় পরিবেশে সমানভাবে উপযোগী। অন্যদিকে Honda SP তে আছে আধুনিক ফিচার যেমন ডিজিটাল ডিসপ্লে, চার্জিং, গিয়ার পজিশন ইনডিকেটর, এবং স্টাইলিশ লুক। আরামের ক্ষেত্রে দু’টি বাইকই সমানভাবে আরামদায়ক, তবে ফিচার প্রেমীদের কাছে Honda SP 125 কিছুটা বেশি প্রিয় তো হবেই। Shine-এর দাম কিছুটা বেশি হলেও অতিরিক্ত পাওয়ার ও স্থিতিশীলতা দেয়।

Hero Splendor Plus Vs Honda SP 125: নো দ্বন্দ্ব – ফাইনাল সিদ্ধান্ত

Hero Splendor Plus Vs Honda SP 125
Hero Splendor Plus Vs Honda SP 125 comparison (AI image)

যদি মাইলেজই প্রধান লক্ষ্য, এবং পকেট বান্ধব দীর্ঘমেয়াদি ব্যবহার চান—তবে Hero Splendor Plus সেরা পছন্দ। এজন্য এটি মধ্যবিত্ত দের কিং। কিন্তু যদি মাইলেজের পাশাপাশি একটু বেশি পাওয়ার, আরাম ও হাইওয়ে সক্ষমতা চান, তাহলে Honda SP 125 বেশি ভারসাম্যপূর্ণ বিকল্প।

দুই বাইকই দেশের কমিউটার সেগমেন্টে বহু বছরের পরীক্ষিত এবং ভরসাবান নাম। কিন্তু কোনটি আপনার জন্য উপযুক্ত—তার উত্তর লুকিয়ে আছে আপনার দৈনিক রুট, বাজেট এবং অগ্রাধিকারে।

যাতায়াতে কম দূরত্ব এবং ট্রাফিক বেশি হলে

প্রতিদিন 10–15 কিমি শহরের ভিড় রাস্তায় যাতায়াত করেন? বারবার ব্রেক-অ্যাক্সিলারেশন, সরু লেন, পার্কিংয়ের ঝামেলা—এই পরিস্থিতিতে Splendor Plus বেশি ব্যবহারবান্ধব। হালকা ওজন, সহজ কন্ট্রোল আর উচ্চ মাইলেজ শহুরে রুটে পকেট সাশ্রয়ী সমাধান দেয়। কম রক্ষণাবেক্ষণ খরচও বড় সুবিধা।

যাতায়াতে লম্বা দূরত্ব আর হাইওয়ে মিশ্র হলে

Honda SP 125
Honda SP 125 suspension (honda2wheelersindia)

দৈনিক 20–40 কিমি বা শহর + হাইওয়ে মিশ্র রাইড করতে হয় ? তাহলে Honda SP-এর 125cc ইঞ্জিন অতিরিক্ত পাওয়ার ও স্মুথ রাইডিং অভিজ্ঞতা দেয়। ওভারটেকিং সহজ, ভাইব্রেশন কম এবং চওড়া সিট আরামদায়ক— লং বাইক জার্নি ক্লান্তি কম লাগে।

অগ্রাধিকার যদি  মাইলেজ হয়

খরচ কমানোই যদি লক্ষ্য হয়, 100cc প্ল্যাটফর্ম হিসেবে Splendor Plus এগিয়ে। নিয়মিত ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদে জ্বালানি সাশ্রয় বড় ফ্যাক্টর।

অগ্রাধিকার যদি পারফরম্যান্স , ফিচার ও প্রিমিয়াম ফিল হয়

আরও শক্তিশালী  রেসপন্স, স্থিতিশীলতা ও একটু প্রিমিয়াম ফিল, আধুনিক ফিচার চাইলে Honda বেশি সন্তুষ্ট করবে।সবমিলিয়ে, অফিস যাতায়াত, বাজার-হাট, বা মাঝেমধ্যে লং রাইড—আপনার ব্যবহার-প্যাটার্নটাই আসল। ছোট রুট ও সাশ্রয়ী সমাধানে Splendor Plus, আর একটু বেশি পাওয়ার ও আরামে Honda SP—সিদ্ধান্ত নিন নিজের প্রয়োজন বুঝে।

আপনি  Hero Splendor Plus Vs Honda SP125 এই দুটি বাইক এর মধ্যে কোনটি বেশি পছন্দ করেন । পছন্দ করার কারণগুলি কমেন্ট সেকশন এ জানাতে ভুলবেন না ।

Also Read: ৩৯০ ডিউক ও অ্যাডভেঞ্চার এখন আরও সস্তা!

 

1 thought on “Hero Splendor Plus Vs Honda SP 125 Comparison 2026: মধ্যবিত্তের জন্য কোন বাইক সেরা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *