KD The Devil Movie New Fault ! গান বিতর্ক দিল ৫০ শিশুর ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি

1
KD The Devil Movie New Fault

বলিউড ও সাউথ ইন্ডাস্ট্রির যৌথ প্রজেক্ট কেডি দা ডেভিল মুভি মুক্তির আগেই  KD The Devil Movie New Fault তে রয়েছে। ছবির একটি গান—‘সরকে চুনার তেরি’—নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা, আইনি পদক্ষেপ এবং সামাজিক ক্ষোভ। এই গানটিকে কেন্দ্র করে অভিনেত্রী নোরা ফাতেহি , অভিনেতা সঞ্জয় দত্ত, ধ্রুব সরজা এবং নির্মাতারা এখন প্রশ্নের মুখে।

গান মুক্তি, তারপরই বিতর্ক

বেঙ্গালুরুর একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গানটি মুক্তি পায়, যেখানে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত। লাইভ পারফরম্যান্স, বড় আয়োজন—সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল চোখ ধাঁধানোর মতো। কিন্তু গানটি ইউটিউব এবং অন্যান্য সোশাল প্ল্যাটফর্মে প্রকাশের পরই পরিস্থিতি বদলে যায়।

গানটির হিন্দি সংস্করণ ‘সরকে চুনার তেরি’ এবং কন্নড় সংস্করণ ‘সরসে নিন্না সেরাগা সরসে’—দুই ভার্সনই সমালোচনার মুখে পড়ে। দর্শকদের একটি বড় অংশ গানটির লিরিক এবং উপস্থাপনাকে ‘অশ্লীল’, ‘কুরুচিকর’ এবং ‘নারীর প্রতি অসম্মানজনক’ বলে অভিহিত করেন।

সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদী প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন—“অশ্লীলতার শীর্ষে পৌঁছে গেছে এই গান”, আবার কেউ বলেছেন—“২০২৬ সালে দাঁড়িয়ে এখনও এই ধরনের কনটেন্ট তৈরি হচ্ছে, এটা হতাশাজনক।”

মহিলা কমিশনের কড়া পদক্ষেপ

KD The Devil Movie New Fault

এই বিতর্কের প্রেক্ষিতে এগিয়ে আসে জাতীয় মহিলা কমিশন। অভিযোগ ওঠার পর কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে এবং নোরা ফাতেহি ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেয়।কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়—শুধু আইনজীবীর উপস্থিতি যথেষ্ট নয়, নোরা কেই স্বশরীরে সরাসরি হাজির হয়ে নিজের বক্তব্য রাখতে হবে। কমিশনের চেয়ারপার্সন বিজয় রাহাতকার বলেন, “সৃজনশীলতার নামে নারীর সম্মানে আঘাত করা যায় না।” জাতীয় মহিলা কমিশন নোরা ফতেহী এবং সঞ্জয় দত্ত কে তলব করে, এবং কনটেন্টটিকে “অশালীন ও অশোভন” বলে অভিহিত করে।

নির্মাতাদের প্রতিক্রিয়া ও ক্ষমাপ্রার্থনা

সঞ্জয় দত্ত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে ন্যাশনাল ওমান কমিশন এর সামনে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান এবং ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন। শুনানিতে উপস্থিত ছিলেন গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রোডাকশন হাউসের প্রতিনিধিরা। তাঁরা লিখিতভাবে দুঃখপ্রকাশ করে স্বীকার করেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।তাঁরা প্রতিশ্রুতি দেন যে আগামী তিন মাস নারী ক্ষমতায়নের জন্য কাজ করবেন এবং সেই সংক্রান্ত রিপোর্ট কমিশনে জমা দেবেন। বিতর্ক এতটাই তুঙ্গে ওঠে যে শেষ পর্যন্ত গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।

KD The Devil Movie New Fault বিতর্কে  নোরা ফাতেহির বক্তব্য

নোরা ফাতেহি এই মতবিরোধ নিয়ে মুখ খুলে জানান, তিনি শুটিংয়ের সময় গানটির লিরিক সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তখন তিনি কোনও সমস্যা অনুভব করেননি। তাঁর দাবি—“হিন্দি ভার্সনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো অত্যন্ত কুরুচিকর। আমি জানতাম না এইভাবে গানটি প্রকাশ পাবে। এই পরিবর্তনের জন্য আমার অনুমতি নেওয়া হয়নি।”তিনি আরও অভিযোগ করেন, নির্মাতারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁর এবং সঞ্জয় দত্তের বিনা অনুমতিতে একটি ছবি তৈরি করেছেন, যা নিয়েও তিনি আপত্তি জানিয়েছেন।

KD The Devil Movie New Fault

পরিচালকের প্রেম এর ব্যাখ্যা

ছবির পরিচালক প্রেম এই KD The Devil Movie New Fault বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর বক্তব্য—“আমি কোনও বিতর্ক চাই না। এই ছবি আমার কাছে আবেগের বিষয়। গানটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ পার্টিতে উপভোগ করতে পারে।” তিনি জানান, মূল গানটি কন্নড় ভাষায় লেখা ছিল এবং সেটি ভালোভাবেই গ্রহণ করা হয়েছিল। সমস্যা তৈরি হয়েছে হিন্দি অনুবাদে। তিনি আরও বলেন – “আমি হিন্দি ভাষায় সাবলীল নই, তাই কিছু শব্দের অর্থ বুঝতে পারিনি। যেটা হয়েছে সেটা অনিচ্ছাকৃত ভুল।”

ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়া

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই গান নিয়ে ক্ষোভ দেখা গেছে। অনেকেই পরিচালক প্রেমের সৃজনশীল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি একটি মন্তব্যে বলা হয়েছে—“আমরা কন্নড় চলচ্চিত্র শিল্প হিসেবে এই ধরনের উপস্থাপনাকে সমর্থন করি না।” সঞ্জয় দত্তের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক দর্শক মনে করছেন, তাঁর মতো অভিজ্ঞ অভিনেতার কাছ থেকে আরও দায়িত্বশীল কাজ প্রত্যাশিত ছিল।

ছবির ওপর প্রভাব

ছবিটি ২০২২ সালে ঘোষণা করা হয়েছিল এবং একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে ৩০ এপ্রিল ২০২৬ মুক্তি পেয়েছে। হিন্দি ডাবিং গানটি  ব্যাপক জনরোষের কারণে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংসদে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে। মুক্তির ঠিক আগে এমন বিতর্ক ছবির প্রচারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

KD The Devil Movie New Fault

 দর্শকদের মনোভাব

বর্তমান সময়ে দর্শকরা কনটেন্ট নিয়ে অনেক বেশি সচেতন। বিশেষ করে নারীর প্রতি সম্মান এবং সামাজিক দায়িত্বের বিষয়গুলো এখন বড় ফ্যাক্টর হয়ে উঠেছে।এই ধরনের বিতর্ক শুধু একটি গান বা ছবির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো ইন্ডাস্ট্রির ওপর প্রভাব ফেলে।

 উপসংহার

‘কেডি: দ্য ডেভিল’ ছবির এই গান বিতর্ক প্রমাণ করে—আজকের দিনে কনটেন্ট তৈরি করার সময় শুধু বিনোদন নয়, সামাজিক দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ। এই নোরা ফতেহি, সঞ্জয় দত্ত এবং নির্মাতাদের জন্য এই ঘটনা একটি বড় শিক্ষা হতে পারে। একই সঙ্গে এটি ইন্ডাস্ট্রির জন্যও একটি সতর্কবার্তা—দর্শক এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং সংবেদনশীল।এখন এটাই দেখার বিষয়, কন্নড় ভাষার চলচ্চিত্র KD The Devil Movie New Fault  হিন্দি গান বিতর্কের পর ছবিটি বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে এবং নির্মাতারা ভবিষ্যতে কী ধরনের কনটেন্ট তৈরি করেন।

Also Read: অবজ্ঞার জগৎ থেকে বেরিয়ে এসে সাফল্যের জগতে কীভাবে পা রাখলেন জনপ্রিয় অভিনেতা Jisshu Sengupta

1 thought on “KD The Devil Movie New Fault ! গান বিতর্ক দিল ৫০ শিশুর ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *